মদ্যপ অবস্থায় আটক ৫, দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকারদীঘি গ্রাম থেকে গত সোমবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় পাঁচ যুবককে আটকের পর ডাক্তারি পরীক্ষায় মদ্যপানের বিষয়টি নিশ্চিত হয়। পরে গতকাল ইউএনও মোহামঞ্চদ আজিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেবীদ্বার উপজেলার মো. জমির হোসেন (৩৫), মো. আশিক (২৮), কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সোহেল রানা (২১), মো. রিমন (২৪) ও মো. হোসেন (২৫)।