মদ্যপ যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে মোস্তাহারুল ইসলাম (৩৭) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে এই আদেশ দেন।
মোস্তাহারুল সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালীপাড়ার মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী জানান, মোস্তাহারুলকে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও মোস্তাইন বিল্লাহ বলেন, ওই যুবক রোববার রাতে মদ্যপান করে মাস্টারপাড়ার একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ ঘটনায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।