মধুখালি থেকে মাগুরার অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার অটোরিকশাচালক জীবন (১৮) খুন হয়েছেন। ফরিদপুরের মধুখালি উপজেলার দড়িবাজার আড়কান্দি এলাকায় রাস্তার পাশ থেকে গত শনিবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে উপজেলার দড়িবাজার থেকে জীবনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর লাশ মাগুরার কলেজ পাড়ায় তাঁদের ভাড়া বাড়িতে আনা হলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শত শত মানুষ লাশ দেখতে আসেন। বোন শিউলী ও মা আঞ্জুয়ারা বেগম বিলাপ করতে করতে বারবার সংজ্ঞা হারান। মধুখালি থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, জীবনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি অটোরিকশা থেকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জীবনের মামা সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।