প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। বেড়া ও টিনের তৈরি এসব বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারগুলো। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের মোরারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. হাবিব মোল্লা নামে একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন।