মধুখালীতে আটক ১০ জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মধুখালীতে প্রতারণার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শকসহ ১০ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এস এম আইনুল বারী বলেছেন, ডিবির এসআই মজনু মোল্লার বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া ১০ জনকে ফরিদপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী। আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করে আসামিদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।