মধুখালীতে ইউএনওকে আদালতের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারির মাধ্যমে কাজ পাওয়ার পরও সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজের অনুমতি না দিয়ে আবার দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদার মামলা করলে দরপত্র আহ্বায়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদস্যসচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। ফরিদপুরের মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটেছে।