মধুখালীতে কৃষি প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে তিন দিনব্যাপী কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য প্রযুক্তি মেলা-২০১৪ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সাংসদ মো. আবদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন, মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খান প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের ২৫টি স্টল রয়েছে।