মধুখালীতে ট্রাকের চাপায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গত বুধবার রাতে মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম রিজান ও অন্যজনের নাম ডলি বেগম (২৬)। দেড় বছর বয়সী রিজান ডলি বেগমের দেবরের ছেলে। তাঁদের বাড়ি মধুখালী উপজেলার আমুরদী গ্রামে। রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, ডলি বেগম গতকাল সকালে অসুস্থ রিজানকে নিয়ে ফরিদপুর যান। সন্ধ্যায় ফরিদপুর থেকে তিনি বাসে এসে বোয়ালিয়া বাসস্ট্যান্ডে নামেন। রাত পৌনে আটটার দিকে ওই এলাকা দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ফরিদপুর থেকে যশোরগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়।