মধুখালীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে গত শনিবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এখনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ছাত্রীটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নিজ গ্রামে বাড়ির অদূরে বসে আখ খাচ্ছিল ওই ছাত্রী (১১)। এ সময় একই গ্রামের বাসিন্দা আমিরুল মীর তাকে জোর করে আখখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই আমিরুল পালিয়ে যায়। পরে জনতা ওই ছাত্রীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।