মধুখালীতে বাসে ডাকাতি, হামলায় ১০ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালীতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ডাকাতেরা অগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে বাসের চালককে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতি করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন যাত্রী আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।বাসযাত্রীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি নৈশকোচ সোমবার দিরাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকার মালিবাগ এলাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি রাজবাড়ীর দৌলতদিয়া হয়ে পদ্মা নদী পাড় হওয়ার আধা ঘণ্টা পর রাত সাড়ে তিনটার দিকে যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত গাড়িতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে।বাসযাত্রী ঢাকার বনশ্রী রামপুরা এলাকার অনিতা দত্ত (২৫) প্রথম আলোকে জানান, ডাকাতদের অস্ত্রের আঘাতে তাঁর স্বামী অমল দত্তসহ (৩৫) ১০ জন যাত্রী আহত হয়। ডাকাতেরা তাঁর কাছে থাকা দুই হাজার ৫০০ ডলার ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতেরা অন্য যাত্রীদেরও নগদ টাকা, ডলার, মুঠোফোন, স্বর্ণালংকারসহ সবকিছু নিয়ে ফরিদপুরের মধুখালীর বাগাট থেকে কামারখালীর মধ্যে কোনো এক স্থানে গাড়ি থামিয়ে নেমে যায়। পরে চালক দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত যাত্রীদের প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়। গুরুতর আহত অমল দত্তকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।ফরিদপুর মেডিকেল হাসপাতালের চিকি ৎ সক সুভিক সরকার জানান, আহত অমলের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, ৪০ আসনের ওই বাসে ১০ জন যাত্রীবেশী ডাকাত ছিল। ৩০ যাত্রীর মধ্যে ২৮ জন যাত্রীই সর্বস্ব খুইয়েছেন। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।