মধুখালীতে বাসের চাপায় কিশোরী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা শহরের সরকারি আয়েনউদ্দীন কলেজের সামনে বাসের চাপায় মাহমুদা বেগম (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদার বাড়ি নেত্রকোনার কমলাকান্দার চৈতন্যনগর এলাকায়। তার মামা আবুল কাশেম জানান, মাহমুদা কুষ্টিয়ার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। সে দুই দিন আগে এক বান্ধবীর সঙ্গে মধুখালীতে বেড়াতে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে মাহমুদা সরকারি আয়েনউদ্দীন কলেজের সামনে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।