মধুখালীতে বাসের চাপায় যুবদলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসের চাপায় সোয়ান রানা (৩৭) নামের যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোয়ান রানা উপজেলার ডুমাইন ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সোয়ান রানা তাঁর সঙ্গী কালু মিয়াকে (৫১) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পরীক্ষিতপুর এলাকায় একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোয়ান মারা যান। আহত কালুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।