মধুখালীতে শিশু ধর্ষণের শিকার একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে সুধাংশু মণ্ডল (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কোড়কদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি একা তাদের ঘরে ছিল। এ সময় ওই গ্রামের নৃপেন মণ্ডলের ছেলে সুধাংশু তাকে ধর্ষণ করেন। শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে গতকাল বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা গতকাল মধুখালী থানায় ধর্ষণের অভিযোগে সুধাংশুর বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই সুধাংশুকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।