মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মো. চঞ্চল (৩০) নামের এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চঞ্চল যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। যশোর থেকে ফরিদপুরগামী ওই পিকআপটি মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ফরিদপুর চিনিকলের একটি আখবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপটি রাস্তায় উল্টে গেলে চঞ্চল ঘটনাস্থলেই মারা যান। আহত হন তাঁর সহকারী। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।