মধুখালীতে সড়ক দুর্ঘটনায় পাটকল শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন জুট মিলের শ্রমিক বকু মোল্লা (৩৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর ঘোপঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুর বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে।ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট নামক স্থানে ওই শ্রমিককে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।