মধুপুর থেকে পাঁচ অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরের মাঝিরা গ্রামে অভিযান চালিয়ে বুধবার ভোররাতে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তারসহ অপহূত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।এ সময় অপহরণকারী চক্রের কাছ থেকে ৪৪৫ ডলার জাল মুদ্রা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মাঝিরা গ্রামের হাফিজুর রহমান, হাবিবুর রহমান, আবদুল জলিল, মনসুর রহমান ও আবদুস সাত্তার।র‌্যাব-১২ সূত্র জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের মনির হোসেন মঙ্গলবার বিকেলে একই এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী শওকত আলীকে বেড়ানোর কথা বলে মধুপুরের মাঝিরা গ্রামে নিয়ে আসেন। সন্ধ্যার পর শওকতকে গ্রামের নির্জন স্থানে নিয়ে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে অপহরণকারীরা শওকত আলীকে ধরে প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দিতে রাজি হয় তারা। অপহূত ব্যক্তি তাঁর ছোট ভাই লিয়াকত আলীকে টেলিফোনে বিষয়টি জানান এবং টাকা আনতে বলেন। লিয়াকত আলী বিষয়টি র‌্যাব-১২-কে জানান।