মধুপুর পৌরসভার মেয়রকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরের বিএনপি-সমর্থিত পৌর মেয়র সরকার সহিদকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে। নির্বাচনের সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় একটি হত্যা মামলার তথ্য গোপন করায় নির্বাচন কমিশন সচিবালয়ের সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই অপসারণের সিদ্ধান্ত নেয়।৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই অপসারণের কথা জানানো হয়। গত বুধবার আরেক প্রজ্ঞাপনে মধুপুর পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করে সেখানে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে।উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে বিএনপি-সমর্থিত সরকার শহিদ মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর হলফনামায় ১০টি মামলার কথা উল্লেখ করেন। কিন্তু এই মামলাগুলোর বাইরে থাকা ১৯৮৭ সালের আনোয়ার হত্যা মামলার বিষয় গোপন করেন।এ ব্যাপারে মধুপুর পৌরসভার মেয়র সরকার সহিদ জানান, অপসারণের খবর আমি শুনেছি। কাগজ হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।