প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুপুর বন দিন দিন ধ্বংস হচ্ছে। সেই সঙ্গে সর্বস্বান্ত হচ্ছে এই বনের অধিবাসীরা, বিশেষ করে আদিবাসীরা। বিভিন্ন সময় বন রক্ষার নামে সরকারি-বেসরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে বনের বা এর অধিবাসীদের কোনো উপকার হয়নি। প্রকল্পগুলো থেকে সরকারি কর্মকর্তা ও মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়েছে। ‘মধুপুর শালবন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা (আইপ্যাক) প্রকল্পের উদ্যোগে মধুপুর ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে (টার্ক) গতকাল শনিবার সকালে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আদিবাসীদের কীভাবে ভূমির ওপর আইনগত অধিকার দেওয়া যায় তা নিয়ে সরকার একটি কমিশন গঠনের চিন্তাভাবনা করছে।