মধুপুরে জামায়াত শিবিরের ৮০ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুর বনে গোপন বৈঠক করার সময় গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের ৮০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমির বোরহানুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লোকমান হোসেনও রয়েছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মধুপুর অঞ্চলের জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী দুটি বাসযোগে বনভোজন করার নামে বনাঞ্চলে যান। তাঁরা দোখলা পিকনিক স্পটের উত্তর-পূর্বদিকের একটি নির্জন স্থানে বৈঠকে মিলিত হন। খবর পেয়ে বিকেল চারটার দিকে মধুপুর থানার পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ৮০ জনকে গ্রেপ্তার করে।