মধুপুরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদালতপাড়ায় ব্যবসায়ী মাসুদ রানা (২৫) গতকাল সোমবার রাত আটটার দিকে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মধুপুর থানার ওসি জানান, একদল সন্ত্রাসী মাসুদ রানার ফোন-ফ্যাক্সের দোকানে হামলা চালিয়ে তাঁকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত মাসুদ রানার বাড়ি মধুপুরের আকাশী গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওবায়দুল ইসলাম ও রফিকুল ইসলাম নামের দুজনকে পুলিশ আটক করেছে।