মধুপুরে রোগীর মৃত্যুতে লাঞ্ছিত চিকি ৎ সক, কর্মবিরতি, দুর্ভোগ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার সকালে ঈমান আলী (৬৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে চিকি ৎ সককে লাঞ্ছিত করেছেন রোগীর স্বজনেরা। স্বজনদের অভিযোগ, বিনা চিকি ৎ সায় তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিকি ৎ সককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন হাসপাতালের চিকি ৎ সকেরা। এতে দুর্ভোগ পোহাচ্ছে চিকি ৎ সা নিতে আসা রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার আউশনার ইউনিয়নের আশ্রা গ্রামের ঈমান আলীকে গত শনিবার রাতে জ্বর ও দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সকাল আটটার দিকে তিনি মারা যান। ঈমান আলীর ছেলে আয়নাল হক জানান, ‘আমার বাবাকে শনিবার রাতে ভর্তি করা হলেও কোনো চিকি ৎ সক এসে কোনো ধরনের চিকি ৎ সাসেবা দেননি। এমনকি গতকাল সকালে যখন তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হয়, তখন চিকি ৎ সক আমীর আলীকে জানানো হলে তিনি ওয়ার্ডে এসে কোনো চিকি ৎ সা না দিয়েই চলে যান। এর কিছুক্ষণ পর বাবা মারা যান।’ এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোগীর আত্মীয়স্বজন চিকি ৎ সক আমীর আলীকে মারধর করেন। ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সকেরা জরুরি বৈঠক করে কর্মবিরতি শুরু করেন। বেলা ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পর আবার বৈঠক শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, আউশনারা ইউপির চেয়ারম্যান কাজী আবদুল মোতালেবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সক ও নার্সরা। সভায় চিকি ৎ সককে হাসপাতালের ভেতর মারধরের ঘটনার নিন্দা জানানো হয়। তাঁরা হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালের বহির্বিভাগ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেন। তবে জরুরি বিভাগ খোলা রাখা হবে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল হুদা জানান, ‘হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে আমাদের একজন ডাক্তারকে মারপিট করেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’টাঙ্গাইল জেলা বিএমএর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়ছার জানান, চিকি ৎ সককে মারধরের ঘটনায় অপরাধীর আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত চিকি ৎ সকেরা কর্মবিরতি চালিয়ে যাবেন।অপর দিকে, এ ঘটনার পর সকাল থেকে চিকি ৎ সকেরা কর্মবিরতি পালন করার কারণে দূরদূরান্ত থেকে আসা শত শত রোগী চিকি ৎ সা না পেয়ে দুর্ভোগের শিকার হয়ে বাড়ি ফিরে যায়।