মধুপুরে হামলায় দুজন নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামে গতকাল সোমবার দুর্বৃত্তদের হামলায় দুজন নিহত হয়েছেন। এ সময় দুই নারীসহ আরও ১০ জন আহত হন।নিহত ব্যক্তিরা হলেন: স্থানীয় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মালেকের ছেলে আবদুর রাজ্জাক (৩০) এবং ব্রাহ্মণবাড়ি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় সার ছিনতাইয়ের একটি ঘটনায় ব্রাহ্মণবাড়ী গ্রামের জহুর আলী দুই দিন একই এলাকার আবদুর রহিম, লাল মিয়া, নুরুল ইসলাম, নূর মোহাম্মদ ও হীরাসহ কয়েকজনের বিরুদ্ধে মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার দুপুরে মধুুপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযোগ তদন্ত করতে ওই গ্রামে যায়। এ সময় অভিযুক্তরা কেউ বাড়িতে না থাকায় এলাকাবাসীর কাছ থেকে সাক্ষ্য নিয়ে ফিরে যায়। পুলিশ ফিরে যাওয়ার পরপরই আবদুর রহিম ও তাঁর লোকজন গ্রামে ফিরে সাক্ষ্যদাতাদের কয়েকটি ছাগল আটক করে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় ছাগলের মালিক সামাতন বেগম (৬০) তাঁর ছাগল আনার জন্য আবদুর রহিমের বাড়িতে গেলে আবদুর রহিম ও তাঁর লোকজন লাঠি দিয়ে পিটিয়ে সামাতন বেগমকে জখম করেন। সামাতনের চি ৎ কারে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে আবদুর রহিম, লাল মিয়া, নুরুল ইসলাম, নূর মোহাম্মদ ও হীরাসহ সাত-আটজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। সাবেক চেয়ারম্যান মো. আবদুল মালেকের ছেলে আবদুর রাজ্জাকসহ ১১ জন গুরুতর আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকি ৎ সক আবদুর রাজ্জাককে (৩০) মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকি ৎ সার জন্য আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা হলেন: আবদুল করিম (৭০), তাঁর স্ত্রী সামাতন বেগম, ছেলে সায়েদ আলী (৪৮), আবু সাইদ (৪৫), সাইফুল ইসলাম (২৫), প্রতিবেশী সানোয়ার হোসেন (৩৫), আফসার উদ্দিন (৪০) ও হাসেন আলী (৭০)। সাইফুল ইসলাম হাসপাতালে চিকি ৎ সাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মারা যান।এ ছাড়া জুয়েল (২২) ও জহুরা বেগমকে (৫০) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।