মধুপূর্ণিমা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো গতকাল বাংলাদেশেও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালিত হয়েছে মধুপূর্ণিমা। বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন বৌদ্ধসম্প্রদায় বৌদ্ধ ভিক্ষু সংঘকে মধু ও নানা রকম ভেষজ ওষুধ দান করেন। মধুপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট উইমেন্স ফেডারেশন গতকাল আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী উদ্যাপন শুরু হয়। এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, অষ্টবিংশতি বুদ্ধপূজা, সীবলী পূজা ও শীল গ্রহণ এবং ভিক্ষু সংঘের পিণ্ডদান সম্পন্ন হয়। দিবস উপলক্ষে মধুপূর্ণিমার তা ৎ পর্য ও বুদ্ধের মানবতাবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীম ৎ ধর্মমিথ মহাথেরের সভাপতিত্বে সভায় শ্রীম ৎ বুদ্ধানন্দ মহাথের ও শ্রীম ৎ ভিক্ষু সুনন্দপ্রিয় ধর্মদেশনা দেন।