মধুমতি টাইলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের ডিলারদের নিয়ে জাতীয় পরিবেশক সম্মেলন করেছে মধুমতি সিরামিকস ও মধুমতি টাইলস লিমিটেড। ১৭ জুন রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা। অঞ্চলভেদে প্রথম সারির ডিলারদের তাঁদের ব্যবসায়িক সাফল্যের জন্য সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটির অপারেশনস ও মার্কেটিংয়ের পরিচালক ফারজানা সবুর এবং অর্থ ও মানবসম্পদ উন্নয়নের পরিচালক সাবরিনা নাদিরা, প্রধান পরামর্শক এস এম মাহবুব আলম এবং উপদেষ্টা আহম্মেদ হামিদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।