প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতি ব্যাংকের উদ্বোধন উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গভর্নর আতিউর রহমান, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।