মধুমতি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. তৌহিদুল আলম খান৷ তিনি এর আগে ব্যাংক এশিয়ার হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন৷
তৌহিদুল আলম ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে এবং পরবর্তী সময়ে ১৯৯৮ সালে প্রাইম ব্যাংকে যোগ দেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিিগ্র অর্জন করেন৷
তৌহিদুল আলম ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স (আইআইবিআই), যুক্তরাজ্যের একজন অ্যাসোসিয়েট ফেলো-সদস্য৷ বিজ্ঞপ্তি৷