মধুমতী নদী থেকে বেড়া অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নন্দীগ্রাম থেকে টিটা পর্যন্ত মধুমতী নদীর বিভিন্ন অংশ থেকে মাছ ধরার জন্য নির্মাণ করা বেড়াগুলো অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে গত সোমবার জেলেরা এগুলো অপসারণ করেন।এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে মধুমতী নদীর আলফাডাঙ্গা উপজেলার নন্দীগ্রাম থেকে টিটা, কাতলাসুর থেকে দিকনগর এবং চরপাঁচুড়িয়া থেকে পাশের মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর অংশে আড়াআড়ি বেড়া তৈরি করে মাছ শিকার করা হচ্ছিল। এ নিয়ে গত ২০ জুন প্রথম আলোয় ‘নদীতে বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই উপজেলা মৎস্য কর্মকর্তা তিন দিনের মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বেড়াগুলো অপসারণের নির্দেশ দেন।