মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আগামী ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা হবে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে সভায় মধুমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এবারের মেলায় আলোচনা সভা, যাত্রা, পুতুলনাচ, কৃষিমেলাসহ গ্রামীণ পণ্যের বিভিন্ন স্টল থাকবে।  কেশবপুর (যশোর) প্রতিনিধি