মধুমেলা শুরু ২১ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ২১ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা ও মধু জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে গত শনিবার বিকেলে মধু কবির বাড়ি সাগরদাঁড়ির মধুমঞ্চ কমপ্লেক্সে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেলায় গ্রামীণ পণ্যের স্টল, যাত্রা, সার্কাস, লোকগান ও আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। প্রতিবছর কবির জন্মদিন ২৫ জানুয়রি থেকে মেলা অনুষ্ঠিত হলেও এবার এসএসসি পরীক্ষার কারণে কয়েক দিন এগিয়ে নিয়ে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।