মধুমেলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভা হয়েছে। জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউএনও শরীফ রায়হান কবির।