মধুসূদন গোল্ডকাপ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল শুক্রবার মাইকেল মধুসূদন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে এই খেলায় অংশ নেয় মজিদপুর মধু স্মৃতি সংঘ ও তরুণ স্মৃতি সংসদ। টাইব্রেকারে (৫-৪ গোল) তরুণ স্মৃতি সংসদ জয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে গোল্ডকাপ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমির হোসেন ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা। ১৯৮৩ সাল থেকে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবার উপজেলার ১৬টি ক্লাব অংশ নেয়।