প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে গতকাল শুক্রবার মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। কেশবপুর পাবলিক ময়দানে বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। প্রথম দিনের খেলায় তরুণ স্মৃতি সংসদ ২-০ গোলে মধুচক্র ক্লাবকে পরাজিত করে। এ বছর ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি ১৯৮৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।