প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত প্রাচ্য ও পাশ্চাত্যের সাহিত্যরসের অপরূপ সমন্বয়ের মাধ্যমে বাংলা সাহিত্যে স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছেন। মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদ্যাপনে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে আয়োজিত সাত দিনব্যাপী ‘মধুমেলা’ উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী গতকাল রোববার এ কথা বলেন। খবর বাসসের।মাইকেল মধুসূদন দত্তের ১৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা কবি। তাঁর আধুনিক ভাবনায় পরিশীলিত কবিসত্তায় যেমন দেশপ্রেম, মানবিকতা, নারীর স্বাতন্ত্র্যবোধের বহিঃপ্রকাশ ঘটেছে; তেমনি সামাজিক বৈষম্য বিলোপের আহ্বান দেদীপ্যমান।প্রধানমন্ত্রী মধুসূদন দত্তের জন্মজয়ন্তি উদ্যাপন উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন।