মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এম আর খায়রুল উমাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশিদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।