মধ্য আফ্রিকায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্রোহীদের হামলায় মধ্য আফ্রিকায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষীদের দলটি সদর দপ্তর থেকে ফেরার পথে মিনুস্কায় একটি ট্রানজিট ক্যাম্প থেকে দেড় কিলোমিটার দূরে আক্রান্ত হয়। একটি বিদ্রোহী দল শান্তিরক্ষীদের ওপর হামলা চালায়। আহতরা হলেন সৈনিক ইকবাল হোসেন, সৈনিক জসিম উদ্দিন ও সৈনিক মোয়াজ্জেম হোসেন। বিজ্ঞপ্তি।