মধ্য আয়ের বাংলাদেশ গড়তে বিদ্যুতের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মধ্য আয়ের বাংলাদেশ গড়ে তুলতে দেশের আনাচকানাচে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।
প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়নের মাধ্যমে এ দেশের প্রত্যেক নাগরিক নিরাপদে থাকবে, শিশুরা পাবে পুষ্টিকর খাদ্য, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ও সুশিক্ষা। আমি সেই প্রত্যাশিত বাংলাদেশের হাতছানিই এখানে দেখতে পাচ্ছি।’
গতকাল বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্তসংলগ্ন জয় বাংলা বাজারে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন, সাবেক সংসদ সদস্য
নজির হোসেন, মজীনার স্ত্রী গ্রেস মজিনা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান আখঞ্জি, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন। দুপুরের পর তিনি উপজেলার বারেক টিলা ও রাজারগাঁওয়ে অদ্বৈত প্রভুর মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি বাংলাদেশের বিভিন্ন এলাকা দেখেছি। কিন্তু এ এলাকার সৌন্দর্য অনেক বেশি।’