মধ্য আয়ের দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর কৃষি ও শিক্ষা খাতে ভর্তুকি দিয়েছে। সারের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। ডিজেলের দাম কমিয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা ও চাকরির বয়স বাড়িয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল রোববার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উত্সবের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার। ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নূর্সিয়া কমল, শ্যামল চৌধুরী ও সামছুল ইসলাম ভূঁইয়া।শিল্পী বারী সিদ্দিকী ও কাঙ্গালিনী সুফিয়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এর আগে সকালে মন্ত্রী লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন।