মধ্যপ্রাচ্য থেকে ফেরত এল ১৯ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণ ভিসায় ইরাক ও লিবিয়ার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন ১৯ বাংলাদেশি। কিন্তু বিমানবন্দর থেকে তাঁদের ফেরত পাঠানো হয়। গতকাল একটি উড়োজাহাজে তাঁরা ফেরত আসেন।
সূত্র জানায়, চাকরি করার জন্য ভ্রমণ ভিসায় তাঁরা সেখানে গিয়েছেন, এমন সন্দেহে ১৯ জনকে ইরাক ও লিবিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।