মধ্যপ্রাচ্যের মতো দেশেও মহাবিপ্লব ঘটতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপির চেয়ারম্যান সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, গ্যাস, যানজটের মতো সমস্যার সমাধান করা না গেলে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও মহাবিপ্লব ঘটবে। তাই সরকারকে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এই বিপ্লব থামানো সম্ভব হবে না।গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আমানত ছফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা সভায় অলি আহমদ বীর বিক্রম এসব কথা বলেন। বিকেলে মহিলা ডিগ্রি কলেজ হলে অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও শিক্ষক প্রতিনিধি খায়রুজ্জামান বক্তৃতা করেন।কর্নেল অলি আহমদ বলেন, ‘নেতৃত্বে অবশ্যই পরিবর্তন আসবে। উত্তারাধিকার সূত্রে পাওয়া নেতৃত্বের ধারায় দেশে কোনো উন্নয়ন সম্ভব নয়। বিএনপি আমার হাতে গড়া দল, রাতারাতি নেতা সেজে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান অনেক টাকার মালিক হয়েছে। তার ফল ভোগ করতে হচ্ছে বিএনপিকেই। মন্ত্রীদের দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের কারণে বিএনপি ছেড়ে নিজেই এলডিপি গঠন করি।’এলডিপির নেতা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার জন্য সরকারকে পরামর্শ দেন।