মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তাই এখন মধ্যবর্তী নির্বাচন দেওয়া দরকার। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।’ গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপির আমলে দেশের মানুষ ১৬ টাকায় চাল ও ৫৫ টাকায় তেল খেয়েছে। কিন্তু আওয়ামী সরকারের আমলে দেশের মানুষকে ৩৫ টাকায় চাল ও ১২০ টাকায় তেল কিনতে হয়।মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারের কথা বেমালুম ভুলে গিয়ে সরকার সব ক্ষেত্রে দুর্নীতির রামরাজত্ব কায়েম করেছে। সব ক্ষেত্রে চলছে দলীয়করণের লাল ঘোড়ার দৌরাত্ম্য। দলীয় লোক ছাড়া কারও চাকরি হয় না।ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।