প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন তা প্রত্যাখ্যান করা হলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে বগুড়ায় গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নোমান একথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে গতকাল দুপুর ১২টায় গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন।