প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিদেশে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন, তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। তাঁর এ ধরনের দাবি রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।