মধ্যরাতে আটকে পড়া লঞ্চযাত্রীদের পাশে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়া যাত্রীদের মধ্যে খাবার বিতরণ করছে একদল তরুণ-তরুণী। ছবি: আলম পলাশ
চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়া যাত্রীদের মধ্যে খাবার বিতরণ করছে একদল তরুণ-তরুণী। ছবি: আলম পলাশ

গভীর রাতে চাঁদপুরে লঞ্চঘাটে পৌঁছান একদল তরুণ-তরুণী। সঙ্গে নিজেদের খরচে কেনা কলা, রুটি ও খাবার পানি। আটকে পড়া যাত্রীদের মধ্যে বিতরণ করেন সেগুলো।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে মেঘনা নদীতে চাঁদপুর লঞ্চঘাটে আসা প্রায় ২০০ যাত্রী আটকা পড়েন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল হাই তাঁর ফেসবুক পেজে আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।

এ খবরে ফেসবুকভিত্তিক সংগঠন চাঁদপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের ১২ জন সদস্য গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আটকে পড়া লঞ্চযাত্রীদের পাশে দাঁড়ান। সংগঠনের নেতা দেলোয়ার হোসেন জানান এ কথা। তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আটকে পড়া যাত্রীদের সেহরীর ব্যবস্থা করা হয়।

চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আজ মঙ্গলবার সকালে যাত্রীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চলে যান।