মধ্যরাতে বাড়িঘরে তল্লাশি, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকিনিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর গত সোমবার মধ্যরাতে নতুন চরদৌলত খান গ্রামের সাতটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে গ্রামের পুরুষেরা পালিয়েছেন। এই সুযোগে সোমবার মধ্যরাতে চেয়ারম্যান সরদার আবদুল মান্নানের সমর্থকেরা পুলিশ নিয়ে গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। এ সময় তারা পুলিশের উপস্থিতিতে ওই সব বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে।