প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর শিমুলবাড়ী বিদ্যালয় প্রাঙ্গণে মহানামযজ্ঞ অনুষ্ঠান ও ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকীর্তন গত শনিবার হয়েছে। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের শিল্পীরা কীর্তন দিয়ে মন মাতালেন উপস্থিত হাজার হাজার দর্শক-শ্রোতার। রাতভর চলা লীলাকীর্তনে শুধু নিজেরাই নয়, ভক্তদেরও কাঁদালেন তাঁরা। অনুষ্ঠানের সভাপতি সুশীল কুমার রায় বলেন, গত শুক্রবার গীতাপাঠ, ভোগ আরতি, আলোচনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়। রোববার ভোর থেকে শুরু হয়েছে লীলাকীর্তন। চলবে সোমবার ভোর পর্যন্ত।