মনজুর আনামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা পেট্রোলিয়ামের সাবেক কর্মকর্তা ও স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে তেল কোম্পানির উপদেষ্টা কমিটির (ওসিএসি) প্রথম প্রধান ব্যবস্থাপক মনজুর আনাম (৭০) গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। তাঁর জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ভূতত্ত্ব জরিপ বিভাগে চাকরির মধ্য দিয়ে মনজুর আনাম তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর কাজের ব্যাপ্তির প্রধান জায়গা ছিল জ্বালানিখাত। এর মধ্যে তেল ও গ্যাসখাতেই তিনি বেশি কাজ করেছেন। এ ছাড়া এয়ার অ্যালায়েন্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রখ্যাত রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের চতুর্থ ছেলে এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বড় ভাই। বিজ্ঞপ্তি।