মনজুর আনামের কুলখানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা পেট্রোলিয়ামের সাবেক কর্মকর্তা ও স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে তেল কোম্পানির উপদেষ্টা কমিটির (ওসিএসি) প্রথম প্রধান ব্যবস্থাপক মনজুর আনামের কুলখানি কাল শনিবার। এ উপলক্ষে কাল রাজধানীতে ধানমন্ডির (সড়ক-১২/এ) মসজিদ-ই-তাকওয়ায় বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কুলখানিতে যোগ দিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করতে বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন মনজুর আনাম। গতকাল বৃহস্পতিবার বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
মনজুর আনাম প্রখ্যাত রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের চতুর্থ ছেলে ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বড় ভাই। বিজ্ঞপ্তি।