মনজুরুল আহসান আইপিআইয়ের ভাইস চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) পরবর্তী চার বছরের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অব প্রিন্সে অনুষ্ঠিত ৬১তম কংগ্রেসে তিনি ওই পদের দায়িত্ব পান। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসানকে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ জন্য অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।