মনজুরুল আহসান আইফেক্স কাউন্সিলের সদস্য নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রিডম অব এক্সপ্রেশনের (আইএফইএক্স-আইফেক্স) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। মধ্য জুনে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইফেক্সের দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হন তিনি। বিশ্বের ৮৪টি দেশের ১০৪টি সংগঠনের প্রতিনিধিরা ভোট দিয়ে দুই বছর মেয়াদের জন্য ১৩ জন প্রতিনিধি নির্বাচিত করেন।
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনগুলোর ফেডারেশন হিসেবে কাজ করে আইফেক্স। এর সদর দপ্তর কানাডায়।
এবারের সভায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আরও ১৭টি সংগঠনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞপ্তি