প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেছেন, মেধার বিকাশ ও মননশীলতার উন্নয়নে শৈশবকাল থেকেই শিশুদের বই পড়ায় সম্পৃক্ত করতে হবে। বই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তাই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে পাঠাগার স্থাপনের ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।সংস্কৃতি সচিব গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠাগার স্থাপনের উদ্দেশ্যে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান ও এলজিআরডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হাসান।